ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

তৃতীয় বিয়ে করলেন অভিনেতা আনিসুর রহমান মিলন

ads

ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন নতুন করে দাম্পত্য জীবনের সূচনা করেছেন। ভালোবাসার মাস ফেব্রুয়ারিতেই নীরবে সম্পন্ন হয় তার বিয়ের আনুষ্ঠানিকতা। বিষয়টি প্রকাশ্যে আসার পর ভক্তদের মাঝে তৈরি হয়েছে কৌতূহল ও আলোচনা।বৃহস্পতিবার নিজের সত্যায়িত সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় এ তথ্য নিশ্চিত করেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি মিলন ও তার স্ত্রীকে দেখতে গিয়ে অভিনেতার বাড়ি থেকে কয়েকটি ছবি প্রকাশ করেন।


ছবির সঙ্গে দেওয়া বার্তায় নবদম্পতির জন্য শুভকামনাও জানান তিনি। শুধু চয়নিকা চৌধুরীই নন, ছোট পর্দার অনেক অভিনয়শিল্পীও সেদিন মিলনের বাড়িতে যান নতুন বধূকে দেখতে। জানা গেছে, মিলনের স্ত্রীর নাম শিপা। গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।


দীর্ঘদিন ধরে অভিনয় জগতে কাজ করে আসছেন আনিসুর রহমান মিলন। ব্যক্তিগত জীবনে তার প্রথম স্ত্রী ছিলেন লুসি গোমেজ। ১৯৯৯ সালে তাদের বিয়ে হয়। তবে ১৪ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৩ সালে তাদের বিচ্ছেদ ঘটে।


পরবর্তীতে পলি আহমেদকে বিয়ে করেন মিলন। কিন্তু ২০২২ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ক্যানসারের সঙ্গে লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাদের সংসারে মিহরান নামে একটি পুত্র সন্তান রয়েছে। দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর প্রায় আড়াই বছর পর তৃতীয়বারের মতো বিয়ের মাধ্যমে নতুন জীবনে পা রাখলেন এই অভিনেতা। তার বিয়ের খবর ছড়িয়ে পড়তেই নবদম্পতিকে শুভকামনা ও ভালোবাসায় ভাসাচ্ছেন ভক্ত ও সহকর্মীরা।


ads
ads
ads

Our Facebook Page